আইনজীবী সহকারী ত্রি-বার্ষিক নির্বাচনে আকবর-খাদেমুল বিজয়ী

নীলফামারী জেলা আইনজীবী সহকারী ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আকবর আলী, সাধারন সম্পাদক পদে খাদেমুল বিজয়ী হয়েছেন।শুক্রবার নীলফামারী জেলা জজ কোর্ট বার লাইব্রেরীতে ভোট গ্রহনের মাধ্যমে সভাপতি সম্পাদক নির্বাচিত করা হয়।

এতে সভাপতি পদে মোঃ আকবর আলী ৮২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি রোস্তম আলী পেয়েছেন ৬৭ ভোট। সাধারন সম্পাদক পদে খাদেমুল ইসলাম ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পেয়েছেন ৮৯ ভোট।

নীলফামারী আইনজীবী সমিতির সাধারন সম্পাদক ও নির্বাচন কমিশনার বাবু অক্ষয় কুমার রায় ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন। আইনজীবী সহকারী ত্রি-বার্ষিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিলো ২০৩টি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর