ফেনীতে এরশাদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল

ফেনী জেলা জাতীয় পার্টির আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির সদ্য প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা শনিবার দুপুরে ফেনী ফুড গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা, ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ফেনী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খোন্দকার নজরুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহের হোসেন চৌধুরী রাশেদ, নির্বাহী কমিটির সদস্য ইকবাল আলমগীর, ছাগলনাইয়া উপজেলার জাতীর পার্টির সভাপতি মজিবুর রহমান বাবুল, ফেনী জেলা যুব সংহতির সভাপতি রেজাউল গণি পলাশ, ফেনী জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি নুর নবী খোন্দকার, ছাগলনাইয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন, দাগনভূঞা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক এড. রবিউল হক রবি, শ্রমিক পার্টির আহবায়ক মাস্টার শাজাহান, জেলা জাতীয় পার্টি নেতা এম. শাহ আলম ভূঞা, পরশুরাম জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ ইউচুপ।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতকর্মী উপস্থিত ছিলেন।খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে মাধ্যমে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা হাফেজ আবদুল করিম।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর