যশোরে ৪ হাজার পিচ ইয়াবাসহ আটক-৩

যশোর পালবাড়ী মোড় থেকে ৪ হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।(শনিবার ৩১শে আগষ্ট)সকালে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, সিলেট জেলার বিশ্বনাথ থানার পূর্ব চান্দিরকাপন এলাকার ড্রাইভার সোরফান মিয়ার ছেলে কামাল মিয়া (৩০),একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সেলিনা বেগম(২৭), যশোর জেলার কোতয়ালী থানার টালিখোলা মাদ্রাসা পাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে শহিদুল ইসলাম(৩৮)।

জেলা গোয়েন্দা শাখা,যশোরের অফিসার ইনচার্জ মারুফ আহম্মদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক ব্যবসায়ী যশোর কোতয়ালী মডেল থানাধীন পালবাড়ী মোড়স্থ সিঙ্গার শোরুমের সামনে অবস্থান করছে।

এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৪ চার হাজার পিচ এ্যাম্ফিটামিন জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০,০০০/-(পঞ্চাশ হাজার)টাকা এবং একটি ছাই রংয়ের ভ্যানিটি ব্যাগসহ তাদেরকে আটক করা হয়।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার এএসআই (নিঃ)/ হাসান জাহিদ বাদী হয়ে এজাহার দায়ের করেছেন বলে তিনি জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর