পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সকালে সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় জেলা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ কে আবদুল মোমেন বলেন, এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে। সে ধরনের তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এএস