বিড়ালটি দত্তক নিতে ৩ হাজার আবেদন

একটি বিড়ালকে দত্তক নেওয়ার জন্য তিন হাজার আবেদন পড়েছিল! সাথে আসলো লাখ টাকার অনুদান।

একটি বিড়াল দত্তক দেওয়ার বিষয়ে একটি টুইট করা হয়। সেই পোস্ট ভাইরাল হয়ে যায়। তারপরই আবেদনের পর আবেদন আসতে শুরু করে। পাশাপাশি ওই সংস্থার পায় লাখ টাকার অনুদানও। বিড়ালটির বিশেষত্ব হল এর ওজন ২৬ পাউন্ড বা প্রায় পৌনে ১২ কেজি।

মরিস অ্যানিম্যাল রিফিউজি নামে এক টুইটার হ্যান্ডল, ২২ অগস্ট একটি পোস্ট করে। সেখানে দু’টি ছবিতে দেখা যাচ্ছে এক মহিলা একটি মোটাসোটা বিড়াল কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই সঙ্গে লেখা হয়, মিস্টার বি-কে কেউ দত্তক নিতে চাইলে যোগাযোগ করুন।

এখনও পর্যন্ত পোস্টটিতে ৫০ হাজারের বেশি লাইক পড়েছে। আর রিটুইট হয়েছে ১৫ হাজারের বেশি।

২২ অগস্টের এই টুইটের পর ২৮ অগস্ট ফের একটি টুইট করে মরিস অ্যানিম্যাল রিফিউজি। সেখানে জানানো হয়, মিস্টার বি-কে দত্তক নিতে তিন হাজার আবেদন এসেছিল। তাদের মধ্যে একটি পরিবার পেয়েছে মিস্টার বি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর