বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্টে নিহত সকল শহীদদের আত্মার স্মরণে ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় শেরপুর জেলা ছাত্রলীগের আয়োজনে এক শোক র্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আগস্ট মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার আয়োজনে জেলা শহরের রঘুনাথ বাজার থানার মোড় থেকে এক শোক র্যালী বের করা হয়। র্যালীতে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগ’র সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি’র নেতৃত্বে শোক র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র্যালী উত্তোর এক শোক সভা বাংলাদেশ ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ শোয়েব হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম’র সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হুইপ বীরমুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।
অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, কোষাধ্যক্ষ আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, ধর্ম-বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল উদ্দিন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন ও আবুল হাশেম উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শহর আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আবুল কাশেম ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ জেলা শাখার সাবেক সভাপতি জুনায়েদ নূরানী মনিসহ বিভিন্ন উপজেলার ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম.কে