রূপগঞ্জে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৪ নারীসহ ৬ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কর্মকর্তা(ভূমি) তরিকুল ইসলাম এ দন্ড প্রদান করেন।
ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন জামাইপাড়া এলাকার রতনের ভাড়াবাড়িতে দীর্ঘদিন ধরে বেপারীপাড়া এলাকার সেলিম মিয়ার স্ত্রী রেখা বেগম অসামাজিক কার্যকলাপ (পতিতাবৃত্তি) করে আসছিল।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেই বাড়িতে অভিযান চালিয়ে রেখা বেগম (৪০), তার মেয়ে মীম আক্তার (১৮), কিশোরগঞ্জের কটিয়াদী থানার ভির্নিভাড়া এলাকার সাগরের স্ত্রী আরিফা আক্তার (২২), সিলেটের গোয়াইনঘাট থানার আলমনগর এলাকার মনিরের মেয়ে লিপি আক্তার (১৮), রেখার স্বামী সেলিম সিকদার (৪৪) ও কুড়িগ্রামের কাচারীপাড়া এলাকার সাইফুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের রাতে ভ্রাম্যমান আদালতে হাজির করলে সকলে নিজেদের দোষ স্বীকার করেন। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
বার্তাবাজার/এম.কে