শাজাহান বাচ্চুর ৬২ তম জন্মদিন উদযাপন

সিরাজদিখানে কবি, প্রকাশক, সম্পাদক, প্রগতিশীল লেখক প্রয়াত শাজাহান বাচ্চুর ৬২ তম জন্মদিন উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শাজাহান বাচ্চু মুক্তচিন্তা পরিষদের আয়োজনে উপজেলার কাকালদী কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে আলোচনা সভা ও কেককাটা হয়।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি কলেজের অধ্যক্ষ শামসুল হক হাওলাদার। শাজাহান বাচ্চুর সহধর্মিণী লুৎফা আক্তার কাননের সভাপতিত্বে ও লেখক মুজিব রহমানের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক কে. এন. ইসলাম বাবুল, কবি নাছির উদ্দিন। এছারা আরো অতিথি ও মুক্তচিন্তা পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শফিউদ্দিন আহমেদ মন্টু, আবুল হোসেন, জামাল উদ্দিন খান, কাদের বাবুল, আবু বকর সিদ্দিক, আনিছুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, গতবছর ১১ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব কাকালদী তিন রাস্তার মোড়ে জেএমবি সদস্যদের গুলিতে শাজাহান বাচ্চু ৬১ বছর বয়সে নিহত হন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর