বঙ্গবন্ধু স্মৃতি সংসদ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির আঞ্চলিক শাখা জুলফার,আল দাহান,আল গোব, লাল বিল্ডিং (মাতাফী রোড) এর উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে সংযুক্ত আরব আমীরাতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সংযুক্ত আরব আমিরাতের রাসআলখাই নামক একটি হোটেলে এই আয়োজন সম্পন্ন করা হয়। সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাফর চৌধুরীর পরিচালনায় ও সংগঠনের সভাপতি জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা চেয়ারম্যান জসিমউদ্দিন মল্লিক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিয়াম আবদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মমিন মুন্সি, সাইফুল ইসলাম,রায়হান ফখরুল, আবু চায়িদ, কামাল হোসেন, মাইন উদ্দিন, উত্তম কুমার দে, মহিউদ্দিন মুন্না সহ প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক জাফর চৌধুরী বলেন,২১ আগস্ট গ্রেনেড হামলায় জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার যে চেষ্টা করা হয়েছে সেখানে আইভি রহমান সহ প্রায় ২২ জন নেতাকর্মী শহিদ হয়েছেন।
আমরা তাদের আত্নার মাগফেরাত কামনা করছি। ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে একদল নরপিশাচ চেয়েছিল বাংলাদেশে স্বৈরশাসক পাকিস্তানি রাষ্ট্র গঠন করবে।
তারা চিন্তা করেছিল বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করলে বাংলাদেশকে রক্ষা করার জন্য আর কোন বংশধর থাকবে না। তাদের সেই চিন্তাকে ধুলিষ্যাৎ করে মানুষের দোয়ায় আজ বঙ্গকন্যা শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তাই আমাদের একটাই দাবি বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে ফাসির রায় কার্যকর করা হোক।
বার্তাবাজার/এম.কে