জাতীয় শোক দিবস উপলক্ষে শিশুদের মাঝে খাবার বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিকভাবে অবহেলিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

৩০ আগস্ট, শুক্রবার সকাল ১১.৩০ মিনিটে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে স্বেচ্ছাসেবী সংগঠন পাঠশালা একুশের প্রায় শতাধিক শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

উক্ত অনুষ্ঠানে ছাত্রলীগের সকল স্তরের নেতা-কর্মী সহ উপস্থিত ছিলেন সিকৃবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহমেদ, সিকৃবি প্রক্টর ড. সোহেল মিয়া এবং পোল্ট্রি সায়িন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ বেলাল।

এ সময় তারা শিশুদের মাঝে নিজ হাতে খাবার বিতরণ করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আগামি প্রজন্ম গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর