বঙ্গবন্ধু গোল্ড কাপ: ২ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা পর্যায়ের খেলা

আগামী সোমবার (২ সেপ্টেম্বর) নারান্দী ইউপি VS পাকুন্দিয়া পৌরসভার খেলা দিয়ে শুরু হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব -১৭) ২০১৯ পাকুন্দিয়া উপজেলা পর্যায়ে।

পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাকুন্দিয়া উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করবেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ হাসান, পাকুন্দিয়া পৌর মেয়র জনাব আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, নারান্দী ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম (ভিপি শফিক) উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, পৌর যুবলীগের আহব্বায়ক নাজমুল হক প্রমুখ।

উল্লেখ্য, প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যাগে গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর