বিক্ষোপ ছবির আইটেম গানে সানি লিওন

“বিক্ষোপ” ছবির সানি সানি শিরোনামের গানে নাচবেন সানি লিওন।”শামীম আহমেদ রনী পরিচালনায় নির্মান হবে ছবিটি।সানি সানি শিরোনামের এই গানে কন্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী কোনাল।গত ২৫ আগষ্ট কলকাতার একটি স্টুডিওতে গানটির রেকডিং সম্পন্ন হয়েছে।

কোনাল বলেন,নতুন গানটি অনেক ক্র‍্যাজি।গাওয়ার সময় নেচে নেচে গেয়েছেন এবং শুধু তিনিই নয় রেকডিং এর সময় যারা উপস্থিত ছিলেন সকলেই নাচ্ছিলেন।

সংগীতের পরিচালকের নির্দেশনায় নিজের মতো গান গেছেন তিনি।স্কিনে সানি লিওন বাকিটা উপস্থাপনা করবেন।

কোনাল আরও জানান যে, গানটি মূলত পার্টি গান,নাচানাচির গান।গানটি মানুষ শুনে নাচ করতে বাধ্য হবেন।যেকোন উৎসবে গানটি অনেক ভরপুর চলবে বলে তিনি মনে করেন।

সুন্দর এই গানে সুযোগ দেওয়ার জন্য প্রযোজক সেলিম ও পরিচালক রনি কে অনেক ধন্যবাদ জানিয়েছেন।
১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বিক্ষোপ ছবির চিত্রায়ন।বিগ বাজাটের এই ছবিতে থাকছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর