পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে পতিতালয়ের ফরিদা বেগমের ছেলে শামীম গাজী হত্যা মামলার রায়ে চার জনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ৩০হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন কিজ্ঞ বিচারক এ.কে.এম এনামুল করিম।
মামলার সংক্ষিপ্ত বিবরনে জানাগেছে, ঘটনারদিন০৯.০৫.২০০৯ইং তারিখ আনুমানিক বিকাল ৩.৩০ মিনিট সময় একটি মোবাইল সেট কেন্দ্র করে সন্ত্রাসী রনি, এমরান, লিটন হাওলাদার ওরূপে লিটু , কামাল গাজী ওরূপে কসাই কামাল গং পটুয়াখালী পতিতালয়ের ফরিদা বেগমের ছেলে শামীম গাজীকে ডেকে নিয়ে নিকটবর্তী পুরাতন হাসপাতালে নিয়ে মারধর করে এবং মোটর সাইকেল চাপা দিয়ে গুরুতর জখম করে।
এ খবর পেয়ে মা ফরিদা বেগম স্থানীয় লোকজন নিয়ে শামীম গাজীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এই দিন রাত ৯.৩০ মিনিট সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এ ঘটনায় ওইদিন রাতেই ফরিদা বেগম উল্লেখিত আসামীদেরসহ ৬জনকে আসামী করে সদর থানায় একটি মামলা রুজু করে। এ মামলার তদন্ত কর্মকর্তা আলী আকবার ২৪.০৭.২০০৯ ইং তারিক উক্ত চারজনের বিরুদ্ধে চার্জসিট দাখিল করেন।
বিজ্ঞ বিচারক ১০জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ ২৯ আগস্ট দুপুরে উক্ত রায় প্রধান করেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোঃ ইউসুফ আলী হাওলাদার। আসামী পক্ষে এড. শংকর লাল দাস ও এড. নজরুল ইসলাম।
বার্তাবাজার/এম.কে