ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ১০ ঘটিকায় মুন্নু কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ধামরাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল মাহমুদ সাদ্দাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা -২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ধামরাই উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, হারুন-অর-রশীদ রোকন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মাহবুবুর রহমান, সোহেল রানা, ধামরাই পৌর ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রাজু আহমেদ রাজন প্রমুখ সহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীগণ।
আলোচনা শেষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বার্তাবাজার/কে.জে.পি