অতিক্রম করছেন জীবনের ৫৩টি বসন্ত। তার পরও বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর তিনি। আবার হ্যান্ডসাম নায়কের তকমাটাও কিন্তু তারই। বলিউডের সেই অভিনেতা আর কেউ নন, স্বয়ং সালমান খান। সম্প্রতি এই অভিনেতার ছোট্টবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে ছোটবেলার একটি ছবি পোস্ট করে সালমান লিখেছেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধন্যবাদ। সেইসঙ্গে বলিউডে ৩১ বছরের জার্নি যাদের কারণে সম্ভব হয়েছে সেসব ভক্ত ও অনুরাগীদেরও ধন্যবাদ।’
ভাইরাল হওয়া সালমানের ছোটবেলার এই ছবিতে এরই মধ্যে ১২ লাখ ৫৩ হাজার ৭৮২টি লাইক পড়েছে। আর এতে কমেন্ট করেছেন ১৫ হাজার ৪৮৩ জন।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়েছে, ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে বলিউডে পা রেখেছিলেন সালমান খান। এর পরই ম্যায়নে পেয়ার কিয়া। যে ছবির পর আর ফিরে তাকাতে হয়নি।
বার্তাবাজার/এএস