ঢাকার অদূরে ধামরাইয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার (২৮ আগস্ট) ভিক্ষুকদের মাঝে ভ্যান গাড়ি এবং কৃষি অধিদপ্তর উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মূলত ধামরাই উপজেলার দারিদ্রতা নিরসনে ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে নিবৃত্ত করার জন্য ভিক্ষুকদের আবাসন, ভরন-পোষণ এবং বিকল্প কর্মসংস্থানের জন্য ভিক্ষুকমুক্ত উপজেলা গঠনের অংশ হিসেবে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
উপজেলা চত্বর মাঠে ভিক্ষুকদের মাঝে ১০টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা আওয়ামী লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন প্রমুখ।
এদিকে, ধামরাই উপজেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (২৮ আগস্ট) ধামরাই উপজেলার ৪০০ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মধ্যে বিনামূল্যে ১৫ কেজি সার ও ৫ কেজি মাসকালাই বীজ বিতরণ করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, পৌর মেয়র গোলাম কবির মোল্লা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফুল হাসান প্রমুখ।
অন্যান্যের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, মোঃ সিরাজ উদ্দিন, বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন, নান্নার ইউনিয়ন পরিষদের আলতাফ হোসেন, সানোড়া ইউনিয়ন পরিষদের খালেদ মাসুদ লাল্টু, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমূখ।
বার্তাবাজার/এম.কে