ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে জেলা পুলিশের মশক নিধন অভিযান

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে শেরপুর জেলা পুলিশের আয়োজনে পরিস্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার সকাল ১১টায় আহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

এসময় অন্যান্যদের মধ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক, আহাম্মদগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক বাচ্চু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিল্লাল হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে ও পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার প্রয়োজনীয় দিক নির্দেশনাসহ লিফলেট বিতরণ করেন, অনুষ্ঠানের সভাপতি পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। অনুষ্ঠান শেষে বিদ্যালয় চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপন করেন তিনি।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর