সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী অনুষ্ঠান

জামালপুরের সরিষাবাড়ীতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত টাঙ্গাইল জেলার উদ্যোগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ইসরাইল আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও অফিস সহকারী মাহফুজুর রহমান রুমানের সম্মেলনে উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমীন বেগ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য একেএম মোজাম্মেল হক তরফদার, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রউফ বাচ্চু, সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল হাই, সহকারী প্রধান শিক্ষক শেখ মাহমুদসহ এলাকার সুধিজন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিতর্ক প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর