একাধিক ভাইয়ের এক বউ, সংসারও একসঙ্গে!

বর্তমান যুগ আধুনিক যুগ।সুতরাং আমাদের সময়টা এখন আধুনিক।তবে আধুনিকতার চরম উৎকর্ষের সময়েও এখনও পৃথিবীর বিভিন্ন এলাকায় নানা আদিম নিয়ম চালু রয়েছে। যার একটি হচ্ছে এক নারীকে বহু পুরুষের বিয়ে।

চোখ কপালে উঠার মতো বিষয়টি ঘটেছে ভারতে।সেখানকার হিমাচল প্রদেশের কিনৌর এলাকায় পরিবারের সব ভাই মিলে এক নারীকে বিয়ে করে থাকেন। একসঙ্গে তাদের সংসারও চলে।

কিনৌর ইন্দো-তিব্বতের সীমানার কাছের ওই জেলায় নারীদের বহুবিবাহের পদ্ধতি ধরে রেখেছেন দ্রৌপদীরা। সেখানে পরিবারের কোনো ছেলে বিয়ে করলে তার সব ভাইকেও ওই নারীর সঙ্গে বিয়ের রীতি সারতে হয়। বড় ভাইয়ের মতো সব ভাইও ওই নারীর সঙ্গে সংসার ও যৌন সম্পর্ক করেন।

তবে কোনো সন্তান জন্ম হলে সেই সন্তানের পিতা কে তা ওই নারীর স্বীকৃতির ওপর নির্ভর করে। ওই নারী যাকে পিতা হিসেবে উল্লেখ করবেন তিনি হবেন সেই সন্তানের পিতা।

তবে পিতা যেই হোক ওই সন্তান শুধুমাত্র বড় ভাইকে (স্বামী) বাবা সম্বোধন করে থাকেন। বাকি সব ভাইকে চাচা বা কাকা সম্বোধন করে থাকেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর