বিপিএল: না বলে দিলেন আকরাম খান

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরেই পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের।তবে আসন্ন আসরে কয়টি দল লগবে তা এখনও চূড়ান্ত হয়নি।কারণ দোদুল্যমান অবস্থায় আছে চট্টগ্রাম ভাইকিংসের মালিকানা নিয়ে।কে হবে এর মালিকা, এ নিয়ে চলছে দোটানা।

এ দিকে আগে থেকেই বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান। কিন্তু সঙ্গী হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরকে না পাওয়ায় সেই অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

চট্টগ্রাম ভাইকিংসের মালিকানা নেয়া প্রসঙ্গে আকরাম খান বলেন, ‘আমার পক্ষে তো আর কোটি কোটি টাকা খরচ করে দল গড়া সম্ভব না। তবে আমি চেয়েছিলাম নাছির ভাইকে প্রধান পৃষ্ঠপোষক ও চিফ ডোনার করে দল গড়তে। কিন্তু তিনি ব্যস্ততার কারণে সময় দিতে পারবেন না। তাই আমি বাধ্য হয়ে ফ্র্যাঞ্চাইজি হওয়ার ইচ্ছে থেকে সরে এসেছি।’

জানা যায়, আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আসন্ন এই নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্দর নগরীর বর্তমান নগর পিতা আ জ ম নাছির। সিটি নির্বাচনের কারণে বিপিএল থেকে নিজেকে গুটিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছেন তিনি। এ ব্যাপারে আকরাম খান বলেন, নাছির ভাইকে সঙ্গে পেলে ভালো একটি দল গড়তে পারতাম।

চিটাগং ভাইকিংসের ফ্র্যাঞ্চাইজি হওয়ার ব্যাপারে মেয়র নাছির বলেছিলেন, যখন বিপিএল শুরু হবে তখন আমার নির্বাচনের ডামাডোলও শুরু হয়ে যাবে। আমি যদি বিপিএলের দিকে চলে যাই তবে নির্বাচনের কাজে ব্যাঘাত ঘটতে পারে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর