বান্ধবীর করা পর্নোগ্রাফি মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) খালিদ বিন ওয়ালিদ নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়েরর স্টেশনবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে মতিহার থানা পুলিশ ।
আটককৃত খালিদ বিন ওয়ালিদ ওই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, মেয়েটির বিষয়ে অবগত হবার পর আমি তাকে দেখা করতে বলেছিলাম। পরে মেয়েটি থানায় অভিযোগ করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মতিহার থানার অফিসার-ইন-চার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, বান্ধবীর করা পর্নেগ্রিাফি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে।
বার্তা বাজার/এস.আর