সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর এলাকায় গাজা ও এলকোহল নিজ দখলে রাখা ও সেবনের অপরাধে দুই মাদকসেবীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসেবী মো. আমির (৩২)কে এলকোহল বোতলসহ সেবনরত এবং মো. আমির হোসেন (৫৫) কে ১ পুরিয়া বা ৫ গ্রাম গাজাসহ সেবনরত অবস্থায় দেখতে পান আদালত।
তাৎক্ষণিকভাবে দুই জনকে ঘটনাস্থল হতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী মো. হাসান আলী ও আমির হোসেন প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।
উক্ত অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম,পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও পেশকার মিলন সরকার।
বার্তা বাজার/এস.আর