জেলা পরিষদের উদ্যোগে আশাশুনিতে মশা নিধন কার্যক্রম উদ্বোধন

আশাশুনিতে জেলা পরিষদের পক্ষ থেকে ফগার মেশিন মাধ্যমে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান ও আব্দুল হাকিম কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স ভবন এলাকায় সকাল ১০ টায় মশা নিরোধক ঔষধ স্প্রে করে আশাশুনিতে প্রথম বারের মত মশা নিধন কার্যক্রম শুরু করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যাণার্র্জী, মেডিকেল অফিসার ডাঃ সউদ বিন খায়রুল আনাম, স্যানেটারি ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, ইপিআই টেকনিশিয়ান দিলিপ কুমার ঘোষসহ স্থানীয় সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা পরিষদ, খাদ্য গুদাম এলাকা, আশাশুনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বর, থানা এলাকা, বাজার চান্নি, সদরের সকল ড্রেনসহ বিভিন্ন স্থানে স্প্রে করা হয়। এসব কার্যক্রমে প্রধান শিক্ষক আশরাফুন নাহার নার্গিস, নিরঞ্জন কুমার মন্ডল, ওসি (তদন্ত) ইমারত হোসেন, ইউপি সদস্য তারিকুল আওয়াল, রিপোর্টার সমীর রায়, আকাশ হোসেন, ফায়জুল কবীর, যুুবলীগ নেতা দীপন মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর