আশুলিয়া থানা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদাত বার্ষিকী পালিত

ঢাকার সাভারে আশুলিয়া থানা যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৪-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে আশুলিয়ার নরসিংহপুর বটতলা এলাকায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, রক্তাক্ত ১৫ আগষ্ট এ আমরা সপরিবারে হারিয়েছি বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একটি বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে যে মানুষটি নিজের জীবনকে সপরিবারে উৎসর্গ করেছেন, ত্যাগের এই মহিমান্বিত দিনে আমাদের বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের জন্যে দোয়া করা উচিৎ।

এসময় তিনি ১৫ আগস্ট নিহত সকলের বিদেহী আত্নার শান্তি কামনা করে মানবতার জননী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি বজায় রাখতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা আওয়ামি লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ কবির, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএস মিজানুর রহমান মিজান, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল আলম রাজীব, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মইনুল ইসলাম ভূঁইয়া, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহীদুল্লাহ মুন্সী, আওয়ামীলীগ নেতা জয়নাল মোল্লা, যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ মুনসুর দেওয়ান, ধামসোনা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শামীম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মোঃ ঈসমাইল হোসেন বকুল ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ কাইয়ুম খাঁন, ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মোল্লা, জামাল হোসেন, আমজাদ পহলান, জাহাঙ্গীর আলম, জাহীদ হাসান, আবুল কালাম মোল্লা, পারভেজ কাজী, জসিম মাদবর মহিলা যুবলীগ নেত্রী সাবিনা আক্তার লাভলী, শামসুন্নার কাজল প্রমুখ সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

আলোচনা শেষে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত নিজেই পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান আলোচক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।

অনুষ্ঠানটি আগত অতিথিবৃন্দ এবং স্থানীয় বিপূল সংখ্যক সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণের দ্বারা শেষ হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর