স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পাশেই ময়লার ভাগাড়

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের পাশেই ময়লার ভাগাড়। এতে করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। প্রতিরোধে নেই কোন ব্যবস্থা।

সরেজমিনে ঘুরে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনেই ময়লার স্তুপ। এ ময়লার স্তুপ থেকে ছড়াচ্ছে দূর্গন্ধ। এছাড়া পাশেই ছোট গর্তের সৃষ্টি হয়ে পানি জমে আছে। এতে করে এখানে এডিস মশার জন্মা হওয়ার সম্ভাবনা রয়েছে।

ময়লা স্তুপের পাশ দিয়ে যাওয়ার সময় দূর্গন্ধের কারণে সাধারণ মানুষকেও মুখে কাপড় গুজে রাখতে হয়। আশপাশের মুদী মনোহরী দোকান, হোটেল ও বাড়িঘরের ময়লা আবর্জনা এখানে এসে ফেলা হয় কারণে এ দূর্গদ্ধের সৃষ্টি হচ্ছে বলে জানা যায়।

এসকল ময়লা আবর্জনা পঁচে দূর্গন্ধ ও নানা রকম রোগ জীবানু ছড়াচ্ছে। ময়লা-আবর্জনার ময়লার দূর্গন্ধে সুস্থ্য মানুষও অসুস্থ্য হয়ে যাওয়ার উপক্রম হয়। প্রসূতি মায়েদের জন্য এখানে এখানে থাকার ব্যবস্থা থাকলেও পচাঁ ময়লার দূর্গন্ধের জন্য তারা থাকতে পারেনা।

নৌকার মাঝি মিজানুর রহমান বলেন, আমরা সাধারন দরিদ্র মানুষ। হাজার হাজার টাকা খরচ করে হাসপাতালে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়ার সামর্থ্য নেই বলেই এখানে চিকিৎসা নিতে আসি। এখানে ডাক্তার দেখালে ঔষধ বাইরে থেকেই কিনতে হয়।

তাদের সরকারি ঔষধ দেওয়ার কথা বললে তারা বলে সরকারিভাবে পর্যাপ্ত ঔষধের ব্যবস্থা নেই। স্বাস্থ্য কেন্দ্রটির পাশেই রয়েছে ময়লা আবর্জনার স্তুপ। ময়লার গন্ধে নিশ্বাস বন্ধ হয়ে যাওয়া উপক্রম হয়ে যায়।

রোকসানা বেগম বলেন, স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্রে গেলে পাশের ময়লার আবর্জনার জন্য দূর্গন্ধে বসা যায় না। এতে করে আমাদের মতো রোগীরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে মূখ ফিরিয়ে নিচ্ছেন।

স্বাস্থ্য ও পরিকল্পনা কেন্দ্রের পাশ থেকে ময়লা আবর্জনা সরানো হলে রোগীরা উপকৃত হবে। এ ব্যাপারে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ডাঃ সাহনিন সুলতানা বলেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ময়লা আবর্জনার ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে। তারা ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়েছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল ইসলাম বিপ্লব বলেন, স্বাস্থ্য কেন্দ্রের পাশে ময়লা আবর্জনা ফেলার বিষয়টি উর্ধত্বন কর্মকর্তাদের জানানো হয়েছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর