সাতক্ষীরায় পঁচা ইলিশ মাছ বিনষ্ট, জরিমানা

সাতক্ষীরায় পঁচা ইলিশ মাছ বিক্রির অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে চার হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি পঁচা ইলিশ মাছ বিনষ্ট করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামালের নির্দেশে সাতক্ষীরা বড় বাজারে পঁচা ইলিশ মাছ বিক্রির অভিযোগের উপর মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা।

এ সময় পঁচা মাছ বিক্রির অপরাধে দুইজন মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পঁচা প্রমানিত হওয়ায় প্রায় ৪০ কেজি পঁচা ইলিশ মাটিতে গর্ত করে বিনিষ্ট করা হয়। একইসাথে সব মাছ বিক্রেতাকে পঁচা মাছ যাতে বিক্রি না করে সে ব্যাপারে সর্তক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সাতক্ষীরা বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর