নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন বিউটি বেগম (৪০) নামে এক নিরীহ নারীর বাড়িঘর জোর পূর্বক দখল করে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে বাড়ির মালিক বিউটি আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বিউটি আক্তার বলেন, তিনি দীর্ঘদিন ধরে উপজেলার গোলাকান্দাইল এলাকায় ৩.৭৫ শতাংশ জমি ক্রয়ে সূত্রে মালিক হয়ে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছেন।
একই এলাকার কবির মোল্লা, আমজাদ, শহিদুল্লাহ, সাফিয়া বেগম ও সাহিদা বেগম বেশকিছুদিন ধরে আমার মালিকানাধীন বাড়ির জোর পূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছিল। গত ২৩ আগষ্ট তিনি তার বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় রেখে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।
ওই দিন রাতে বাড়িতে ফিরে এসে জানতে পারেন বিউটি আক্তারের অনুপস্থিতিতে প্রতিক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঘরে তালা ভেঙ্গে বাড়ির সকল আসবাবপত্র লুট করে নিয়ে যায়। বর্তমানে প্রতিপক্ষের লোকজন বিউটি আক্তারের বাড়িটি জোর পূর্বক দখল করে রেখেছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
বার্তাবাজার/কেএ