বাঁচতে চায় ক্যান্সার আক্রান্ত পারুল

লিভার ক্যান্সারে আক্রান্ত দুই সন্তানের জননী মোছাঃ পারুল খাতুন (৩৬) বাঁচতে চায়। এজন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া চেয়েছেন। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের লাউতা গ্রামের প্রান্তিক কৃষক কালামের স্ত্রী।

তার স্বামী মো. আবুল কালাম কান্নাকন্ঠে বলেন,আমার স্ত্রী পারুল গত ১ বছর ধরে লিভার ক্যান্সারের ভুগচ্ছেন। এবং আক্রান্ত হওয়ার পর থেকেই কোন কাজ কর্ম করতে পারেনা। এদিকে ভয়াবহ এই রোগের চিকিৎসার খরচ মিলাতে পারছিনা।

আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য সমাজ ও দেশের বিত্তবান মানুষদের সহযোগিতা চাচ্ছি। আমার স্ত্রী রোগ মুক্তি লাভ করে সুস্থ্য হয়ে সবার মাঝে বেঁচে থাকতে চায়। তাছাড়া আমার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এ বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন,লিভার ক্যান্সারে আক্রান্ত পারুলের পরিবার যোগাযোগ করলে আক্রান্ত রোগীর অবস্থা দেখে ইউনিয়ন পরিষদের সাধ্যানুযায়ী সহযোগীতা করা হবে। তবে এই ব্যয়বহুল চিকিৎসা করতে দেশের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন বলেন,সমাসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার,কিডনী ও লিভার সিরোসিস রোগীদের এককালীন সহযোগিতা হিসেবে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করার পদ্ধতি রয়েছে। তার পরিবার আবেদন ফরমটি পূরণ করে অফিসে জমা দিলে সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর