পটুয়াখালীতে নদীর পার দখলের মহোৎসব চলছে

পটুয়াখালীতে নদীর পার দখল করে ইতোমধ্যে শহরের ২নং বাধঘাটের কাছে ডোনাবান স্কুল সংলগ্ন লোহালিয়া নদীর পার দখল করে তৈরি করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। রাতারাতি লোহালিয়া নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের পায়তারাও চালাচ্ছে প্রভাবশালী অবৈধ দখলদার চক্র।

লোহালিয়া নদীর পার দখল করে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী নাম না প্রকাশ করার শর্তে জানান, আমরা প্রভাব শালী ব্যক্তির অনুমতি নিয়ে এখানে দোকান দিয়েছি। তাকে মালিক প্রতি মাসে মাটি ভাড়া বাবদ ২ হাজার থেকে ২৫০০ টাকা দেয়।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই প্রভাবশালী নেতা পুরো লোহালিয়া নদীর অধিকাংশ জমি দখল করে নির্মাণ করেছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, কলেজ, বিদ্যালয়। ওই দখল দারের বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারে না। তাই ভয়ে কোন নিউজে সংবাদকর্মীরাও তার নাম লিখে না।

পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি বলেন, নদী দখল বন্ধেে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ইতোমধ্যে নদী দখলদারদের চিহ্নিত করে তালিকাও তৈরি করা হয়েছে। এগুলোকে আমরা দখল মুক্ত করবো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর