সাতক্ষীরার আশাশুনি থানা পুলিশ গ্রেফতারি পরোয়ানার ৫ আসামিকে আটক করেছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কুরিকাকাউনিয়া গ্রামের আলমগীর মোড়লের ছেলে আকরাম মোড়ল, প্রতাপনগর গ্রামের মোঃ ঈমান আলী মোল্যার ছেলে মোঃ শফিকুল ইসলাম, মো: মাজেদ গাজীর ছেলে মোঃ খলিলুর রহমান, ব্রক্ষণ তেঁতুলিয়া গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে মাছুম সরদার ও কল্যাণপুর গ্রামের মৃত গোলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুস সালাম জানান, সোমবার রাতে তাঁর নেতৃত্বে থানার এসআই (নিঃ) মোহাম্মদ মামুনুর রহমান সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-৪৬৮/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামি আকরাম মোড়ল, মোঃ শফিকুল ইসলাম, মোঃ খলিলুর রহমান গাজী, এএসআই (নিঃ) জয়নাল মোল্লা সঙ্গীয় ফোর্স এর সহায়তায় সিআর-১০৩/১৭ গ্রেফতারী পরোয়ানার আসামি মাছুম সরদার, ও এএসআই (নিঃ) মোকাদ্দেস হোসেন সঙ্গীয় ফোর্স এর সহায়তায় জিআর-৬৭/১৮ গ্রেফতারী পরোয়ানার আসামি মোঃ শহিদুল ইসলামসহ তাদেরকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি