সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২৮ জনকে আটক করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৯ বোতল ফেন্সিডিল ও ৪৫৮ গ্রাম গাঁজা। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ৭ জন, কলারোয়া থানা ৪ জন, কালিগঞ্জ থানা ১ জন, শ্যামনগর থানা ৯ জন, আশাশুনি থানা ৫ জন ও পাটকলঘাটা থানা থেকে ২ জনসহ ২৮ জনকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকৃকতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি