অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশের কিশোররা। আজ নেপালকে হারাতে পারলেই ফাইনালে পৌঁছে যাবে তারা। হারলে বা ড্র করলেও থাকবে সম্ভাবনা।এমন ম্যাচে গোল হজম করে বাংলাদেশ।তবে ৪৬ মিনিটে ইয়দবের গোলে এগিয়ে যায় নেপাল।
গুরুত্বপূর্ণ ম্যাচটি মঙ্গলবার (২৭ আগস্ট) ময়দানী লড়াইয়ে নামে বাংলাদেশ। পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যাণীতে বেলা সাড়ে তিনটায় শুরু হয় ম্যাচটি।
শুরু থেকে একে অপরের রক্ষণ ভাঙার চেষ্টা করেন।তবে তুলনা মূলক রাকিবের বাংলাদেশ আক্রমণ বেশি করে।তবে প্রথমার্ধের শেষের দিকে বাংলাদেশের গোল রক্ষকে একা পেয়ে বোকা বানান নেপালের ইয়াদব।আর তাতে গোলের দেখা পায় নেপাল।আর তাতে ১-০তে এগিয়ে থেকে বিরতি যায় নেপাল।
প্রসঙ্গ, প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৫-২ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন পয়েন্ট তালিকার দুইয়ে। সমান ৬ পয়েন্ট পেয়েও গোল–পার্থক্যে এগিয়ে থেকে সবার ওপরে ভারত। নেপাল এ পর্যন্ত দুই ম্যাচ খেলেছে। ভারতের কাছে প্রথম ম্যাচে হেরেছে ৫-০ গোলে, তারা পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য জিতেছে ২-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে তিনে নেপাল।
বার্তাবাজার/এএস