পাটকেলঘাটায় ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭৮তম শাখা উদ্ধোধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় “সবার জন্য সবসময়” শ্লোগান নিয়ে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭৮তম শাখা আজ মঙ্গলবার সকালে পাটকেলঘাটার শোভা প্লাজায় উদ্ধোধন করা হয়েছে।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী, ব্যংকের প্রধান কার্যলয়ের নজরুল ইসলাম, খুলনা জোনাল ম্যানেজার আব্দুর রশিদ, পাটকেলঘাটা স্যোসাল ইসলামী ব্যাংকের এভিপি রাশিদুল ইসলাম, তালা-পাটকেলঘাটা পুলিশের সার্কেল সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা শাখার ব্যবস্থাপক FAVP মোঃ জাফর ইকবাল, উদ্ধোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটকেলঘাটা আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা রেজাউল করিম।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর