শেরপুরে জেলার সার্বিক উন্নয়নে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, অবৈধ এবং নিষিদ্ধ পলিব্যাগ মজুদ ও বিক্রয় বন্ধসহ শেরপুর জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড বিষয় নিয়ে এক মতবিনিময় সভা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে ২৭ আগস্ট মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি।

এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, সারাদেশে বিরজমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে শেরপুর জেলার সর্বস্তরের মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা এবং বাসাবাড়ী, বিভিন্ন স্থাপনাসহ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেন। এছাড়াও পরিবেশ বিনষ্টকারী অবৈধ পলিব্যাগ ক্রয়-বিক্রয় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের গুরুত্ব আরোপ করে জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেন। শেষে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন ও কাজ করার জন্য এবং সঠিক সময়ে অফিস করার জন্য তাগিদ দেন ।

মতবিনিময় সভার সভাপতি জেলা প্রশাসক আনার কলি মাহবুব ছাড়াও বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত। মতবিনিময় সভায় জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সকল উপজেলার নিবাহী অফিসার ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর