শেরপুরে শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি প্রার্থীর ইশতেহার ঘোষণা

শেরপুর জেলার সদর উপজেলার বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আগামী ৪ সেপ্টেম্বর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি প্রার্থী কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান দুলাল ২৬ আগস্ট সোমবার জেলা শহরের প্রাণকেন্দ্র নিউমার্কেট হোটেল আলীশান’র সম্মেলন কক্ষে তার ১৩ দফা বাস্তবায়নে অঙ্গীকার করে এক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আতিউর রহমান মডেল গালর্স ইন্সষ্টিটিউট এর সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে সাংবাদিক ও অনুষ্ঠানে আসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে ত্রি-বার্ষিক নির্বাচনের ইশতেহার পাঠ করেন, বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে অংশ গ্রহণকারী সভাপতি প্রার্থী প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান দুলাল। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার ও ইমাম বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী, সদর উপজেলার মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।

এসময় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে অংশ গ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ সভাপতি প্রার্থী মোঃ হাফিজুর রহমান দুলালকে তার ১৩ দফা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ছাড়াও শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কি কি কাজ করবেন এমন প্রশ্ন করেন। পরে সভাপতি প্রার্থী মোঃ হাফিজুর রহমান দুলাল বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত শিক্ষক-কর্মচারীদের।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর