র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল খলিল মিয়া (৫০) নামে এক জনকে অবৈধ একটি রিভলভার এক রাউন্ড গুলি সহ আটক হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে র্যাবের একটি চৌকস টিম মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংদই এলাকা থেকে উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে খলিল মিয়াকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি সহ আটক করে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান,
জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় তারা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংদই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সিংদই এলাকা থেকে উপজেলার আচারগাঁও ইউপির সিংদই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের ছেলে খলিল মিয়াকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি সহ আটক করেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, র্যার তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, ছিনতাই, হত্যা,নারীধর্ষন সহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকাণ্ড এবং ভেজাল বিরোদ্ধে অাপোষহীন অবস্হানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কতৃক ইতিমধ্যে বিশেষ ভাবে প্রসংশিত হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত উক্ত আসামী উক্ত অবৈধ অস্ত্রধারা এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে এলাকায় বিভিন্ন অপরাধের কথা স্বীকার করে।
এ ঘটনায় আটক হওয়া ব্যাক্তিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বার্তাবাজার/কে.জে.পি