ছাগল ছিনতাই: ছাত্রলীগ নেতা তান্নাকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

২১২ টি ছাগল ছিনতাইচেষ্টা মামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ আবেদন।

উল্লেখ্য, গত ১১ আগস্ট মুজাহিদ আজমী তান্নাসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন র‍্যাব-২।

এজাহার থেকে জানা যায়, যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে গত ১১ আগস্ট সকালে ঢাকায় আসে পাঁচ ছাগল ব্যবসায়ী। তাদের ২১২টি ছাগল ছিনতাইকারীরা নিয়ে যায় এবং একটি ক্লাবে পাঁচ ব্যবসায়ীকে আটকে রাখে। পরে র‍্যাব-২ ব্যবসায়ীদের উদ্ধার করেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর