সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ ১’শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার ভোর রাতে উপজেলার ১১ নং দেয়াড়া ইউপির দেয়াড়া নতুন বাজার টু কাশিয়াডাঙ্গা বাজারের জনৈক মোঃ মিলন হোসেনের বাড়ির পাশ্ববর্তী পাকা রাস্তার উপর থেকে উক্ত গাঁজাসহ তাকে আটক করে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী , উপজেলার দেয়াড়া গ্রামের ইউনুছ গাজীর ছেলে মোঃ ঝন্টু গাজী (২৬)।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর-উল-গীয়াস জানান, কলারোয়া থানার অর্ন্তগত খোরদো পুলিশ ক্যাম্পের টু-আইসি এএসআই (নিঃ) মোঃ ওয়াজেদ আলী সংগীয় ফোর্সের সাহায়তায় সোমবার ভোর রাতে কলারোয়া থানাধীন ১১ নং দেয়াড়া ইউপি এর দেয়াড়া নতুন বাজার টু কাশিয়াডাঙ্গা বাজার গামী জনৈক মোঃ মিলন হোসেনের বসত বাড়ির পার্শ্বের পাকা রাস্তার উপর হতে মোঃ ঝন্টু গাজীকে উক্ত গাঁজাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে কলারোয়া থানার ২৫(৮)১৯ নং মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতদের সোমবার দুপুরে দুপুরে সাতক্ষীরা জেলা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বার্তা বাজার/এস.আর