সাতক্ষীরার কলারোয়ায় ব্যতিক্রম ভাবে জনগণের মনে সাড়া দিতে ঢোল তবলা, লিপলেট, ফেস্টুন, ব্যানার ও হাতি নিয়ে “সচেতন হোন, সুস্থ থাকুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন” এই স্লোগান নিয়ে কয়েকশ লোকের একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সচেতনা র্যালিটি অনুষ্ঠিত হয়। দেশে ডেঙ্গু মশায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে ঠিক তখনই হেলাতলা ইউনিয়ন পরিষদ তাদের নিজেদের অর্থয়ানে এলাকাবাসীকে সচেতনতা বৃদ্ধির লক্ষে এগিয়ে আসেন। সকাল থেকে এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সচেতনতা র্যালি করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ডেঙ্গুর কোন ভ্যাক্সিন নেই। তাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে তার ব্যবস্থা করা। এ রোগ থেকে বাঁচার এক মাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা প্রতিরোধ করা। তার জন্য তিনি তার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯৪ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দিয়েছেন। আগামী ৩দিন ধরে তারা ডোর টু ডোর যাবেন। এসময় তারা প্রতিটি বাড়ীর আশপাশে স্প্রে করবেন। সপ্তাহ ব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। এসময়ের মধ্যে উপজেলার ১২টি ইউনিয়নেও সচেতনতা বৃদ্ধির লক্ষে হ্যান্ডবিল, ফেস্টুন ও লিপলেট বিতরণ করা হবে।
এই র্যালিতে সহযোগীতা ও অংশগ্রহন করেন, ইউপি সদস্য সারজিনা খাতুন, নাছিমা খাতুন, মমতাজ খাতুন, আঃ ছাত্তার, আমিরুল ইসলাম, সোহরাব হোসেন, আসাদুজ্জামান আসাদ, মোখলেছুর রহমান, আব্দুস ছাত্তার, আসলাম হোসেন দুলাল, শেখ খায়রুল ইসলাম, মাজেদ আলী মোড়লসহ এলাকার শত শত জন সাধারণ। এদিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের ডেঙ্গু সচেতনতা র্যালি জেলাব্যাপি আলোড়ন সৃষ্টি করেছে।