ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরার গ্রামে লিপলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে সাতক্ষীরার বিভিন্ন গ্রামে গ্রামে লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নে লিপলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অসলের নেতৃত্বে সোমবার বৈকারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বৈকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছয়ঘোরিয়া প্রাথমিক বিদ্যালয়, বৈকারী বাজার, কাথন্ডা বাজারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধির লক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও লিপলেট বিতরণ অভিযান কার্যক্রম পরিচালনা করেন।

এসময় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলার আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ বৈকারী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কওছার আলী, সাধারণ সম্পাদক ইউপি সদস্য আতাউর রহমান, ইউপি সদস্য হান্নান গাইন, আনছার আলী, জুলফিকার আলী, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর কবির, আলী হোসেন, জামিলা খাতুন, মনিরা খাতুন, নাছিমা খাতুন মুক্তিযোদ্ধা ঈমান আলি, আব্দুর রাজ্জাক, সদর উপজেলার যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইনজামামুল হক ইনজা ও কৃষি কর্মকর্তা আব্দুল আলিমসহ এলাকাবাসী।

ছবির ক্যাপশন:
Attachments area

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর