আশাশুনিতে ‘ক’ তফসিল সম্পত্তির সাইনবোর্ড স্থাপন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ‘ক’ তফসিল সম্পত্তির সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ সাইন বোর্ড স্থাপন করা হয়।

সাতক্ষীর জেলা প্রশাসকের নির্দেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এর সার্বিক ব্যবস্থাপনায় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার বড়দল মৌজায় ভিপি ৭৮/৭৬-৭৭ এবং ফাকরাবাদ মৌজায় ২১২/১৯৭৮-৭৯ (আশাশুনি) ২১৭,২১৮/১৯৭৯-৮০ সাইন বোর্ড স্থাপন করেন। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মোড়ল, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সদস্য বি এম আলাউদ্দীন, ইউপি সদস্য দেবব্রত কুমার মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই সাইনবোর্ড মারা হয়।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর