শেরপুরে তিন পলিথিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

শেরপুর জেলা শহরের নয়আনী বাজারের তিন পলিথিন ব্যবসায়ীকে ২৬ আগস্ট সোমবার দুপুরে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক অভিযান চালিয়ে পরিবেশ দূষণ ও বিনষ্টকারী অবৈধ পলিথিন বিক্রির দায়ের ৭ হাজার টাকা জরিমানা আদায় করে। বিপুল পরিমান পলিথিন জব্দ করে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, জহিরুল ইসলাম ও আরিফ ফয়সাল খান এর নেতৃত্বে শেরপুর পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান সঙ্গীয় পুলিশ ফোর্সসহ একটি ভ্রাম্যমান আদালত শহরের নয়আনী বাজারের তিনটি দোকান বসাক স্টোর, কাতিক পাল ও সাদিল মিয়ার দোকানে অভিযান চালায়। এসময় পরিবেশ দূষণ ও বিনষ্টকারী অবৈধ পলিথিন দোকানে রেখে বিক্রির দায়ে ওই তিন দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ৪.৫ মন পলিথিন জব্দ করে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর