চিকিৎসা না পাওয়ায় শিক্ষার্থী মৃত্যু , হাসপাতাল ভাংচুর (ভিডিওসহ)

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে অভি (১৮) নামের এক শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮ টায় এ ঘটনা ঘটে। এঘটনায় হাসপাতালে ভাংচুর চালিয়েছে স্বজন ও সহপাঠীরা। নিহত অভি পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী।

হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানাগেছে, অসুস্থ অবস্থায় রাত ৭:৪৫ মিনিটে অভি (১৮) কে হাসপাতালে নিয়ে আশে স্বজনরা।

মা মমতাজ বেগম অভিযোগ করেন, আমার ছেলে সঠিক চিকিৎসা না পেয়ে মারা গেছে।

আসাদুজ্জামান জানান, জরুরি বিভাগের ডা. সঠিক চিকিৎসা সেবা দেওয়ায় হয়নি। কর্তব্যরত চিকিৎসক আনোয়ার উল্লাহ জানান, রোগীর অবস্থা আশংঙ্কা জনক। আপনাদের সম্ভব হলে দ্রুত বরিশাল নিয়ে যান। তারপর আমরা বলি এখানে যতটুকু সম্ভব চিকিৎসা দিন। তিনি চিকিৎসা পত্র দিয়ে ওয়ার্ডে পাঠায়। ওয়ার্ডে কর্তব্যরত সেবিকারা চিকিৎসাপত্র দেখে ঔষধ আনতে বলে। ঔষধ নিয়ে আসলে মৃত্যু ঘোষণা করা হয়।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম জানান, আমার আগে ডা. আনোয়ার উল্লাহ রোগীকে দেখেন। রেজিস্ট্রার খাতায়, আনোন পয়জনিং লেখা ছিলো। স্বজনরা বলতে পারেনি রোগী কি বিষ পান করছে। তারা সঠিক বিষ এর নাম না বলায় ওই চিকিৎসক আনোন পয়জনিং লেখেন।

তিনি আরও জানান, রোগীকে আশংঙ্কা জনক অবস্থায় নিয়ে আশলে ডা. আনোয়ার উল্লাহ দ্রুত চিকিৎসা সেবা দিয়ে ওয়ার্ডে প্রেরন করেন। আমি যখন আসি তখন সংশ্লিষ্ট ওয়ার্ডের সেবিকা জানায় ওয়ার্ডে একজন রোগী মারাগেছে। আমি রোগীকে দেখে মৃত্যু নিশ্চিত করি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মাহ্ফুজ রহমান বলেন, বর্তমানে হাসপাতালের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভির মৃত্যুতে কোনো ধরনের অবহেলা ছিল কিনা, তদন্ত সাপেক্ষ বিষয়। তদন্ত করে অবশ্যই মৃত্যুর সঠিক কারণ বের করা হবে। কারও অবহেলা থাকলে তদন্তপূর্বক কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. জিয়াউল করিম জানান, স্বজনদের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে তদন্ত পূর্ব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিডিও…..

পটুয়াখালী জেনারেল হাসপাতাল

পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা না পাওয়ায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর

Gepostet von Barta Bazar am Montag, 26. August 2019

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর