সাতক্ষীরা শহরের ইটাগাছায় ইজিবাইক ও মাহেন্দ্র গাড়ীর মধ্যে সংঘর্ষে ১ নারী নিহতসহ আহত হয়েছে ৫ জন। আহতদের উদ্ধার সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২.৩০ মিনিটে সাতক্ষীরা শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহত নারী জেলার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের সাকাত কাপালির মেয়ে সাবিকুন নাহার (১৯)।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্র জানা যায়, জেলার কালিগজ্ঞ থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি মাহেন্দ্র শহরের ইটাগাছা সংগ্রাম টাওয়ারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ক্রস করার সময় মাহেন্দ্র গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ ঘটনায় মাহেন্দ্রে থাকা যাত্রীদের মধ্যে ৫ জন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সতক্ষীরা সদর হাসপাতালে নীয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিকুন নাহারকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে রোকছানা (৩৮), রহিম (৪৮), আওয়াল (৫০) হাসপাতালে ভর্তি আছে। বাকি দুই জন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংঙ্খাজনক। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান মাহেন্দ্রটি সাতক্ষীরা ইটাগাছা পুলিশ ফাঁড়ীতে আটক আছে।
বার্তা বাজার/এস.আর