ইবির ছাত্র হলে ব্যাপক তল্লাশী,মিলল একটি হাতুড়ি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছেলেদের হল সমূহে আজ সোমবার দুপুরে তল্লাশি চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ।

গত রবিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও বিদ্রোহী গ্রুপের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণের ঘটনায়, বহিরাগত অছাত্ররা হলে অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন সন্দেহের ভিত্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল,লালন শাহ হল ও সাদ্দাম হোসেন হলে তল্লাশি চালানো হয় বলে সূত্রে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও পুলিশ যৌথভাবে চালানো এ তল্লাশি অভিযানের সময় হলগুলোর বিভিন্ন কক্ষে তল্লাশি করার পরে কোনো বহিরাগত অছাত্র পাওয়া যায়নি। তল্লাশির পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে পাওয়া একটি হাতুড়ি জব্দ করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি।

তল্লাশীকালে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রক্টর আনিচুর রহমান,ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ন,সহকারী প্রক্টর আরিফুল ইসলাম,মোঃ হাফিজুল ইসলাম,এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার,নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইবি থানার দায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রমুখ।

এদিকে হলের আইনশৃংখলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে এ তল্লাশী চালানো হয়েছে বলে জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর