মণিরামপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোর মণিরামপুরে কাঁঠাল গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।(সোমবার ২৬শে আগস্ট)সকালে থানার এসআই জহির রায়হান মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়।নিহত মনিরুজ্জামান মনির(২৮) মনিরামপুর উপজেলার ঘুঘুরাইল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।পুলিশ মরদেহের পরনের টাওজার থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।সেখানে জীবনের নানা ভুল সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন মনির।ধারণা করা হচ্ছে,হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন।তিনি বেসরকারি সংস্থা ব্রাকের প্রগ্রামার অর্গানাইজার হিসেবে রাজশাহী জেলায় কর্মরত ছিলেন।৫-৬ মাস আগে চাকরি ছেড়ে গ্রামে ফেরেন নিহত মনির।

চিরকুটে মনির উল্লেখ করেছেন, “চাকরি ছাড়া,জমি বিক্রি করা, প্রথম বছর বিয়ে না করে যৌবন হারানো,বড় গাড়ি কেনা,বাড়ির ফার্নিচার তৈরি করা,গুরুর কথা অমান্য করা,পাপী পরিচালকের কথা শোনা,পাগলামি করে টাকা খরচ করা,স্বার্থপর না হয়ে এবং ঘরে বসে সময় নষ্ট করা এসবই ছিল ভুল।”স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী বলেন,চাকুরি ছাড়ার পর থেকে অনেকটা মানসিকভাবে ভেঙ্গে পড়ে মনির।সবসময় আনমনা হয়ে ঘরে বসে থাকত সে,কারও সাথে মিশত না।এসব দেখে বাড়ির লোকজন তাকে মানসিক ডাক্তার দেখাচ্ছিলেন।গত দুই-তিন দিন ধরে হাতে দড়ি নিয়ে ঘুরত সে।সর্বশেষ বাজারের উদ্দেশে(রোববার ২৫শে আগস্ট)সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় মনির।রাতে বাড়ি না ফেরায় অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান মেলেনি।সকালে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি বাগানে কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়।এরপর থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।মণিরামপুর থানার এসআই জহির রায়হান বলেন, মরদেহের টাওজারের(প্যান্ট) পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে সে জীবনের নানা ভুলের কথা লিখে গেছে। ধারণা করা হচ্ছে,হতাশা থেকে মনির আত্মহত্যা করেছে।এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর