বেনাপোলে ভারতীয় ট্রাক ড্রাইভার হুন্ডির টাকাসহ আটক

যশোর বেনাপোল চেকপোস্ট থেকে দুই লাখ হুন্ডির টাকাসহ চয়ন বিশ্বাস(৩২)নামে এক ভারতীয় ট্রাক ড্রাইভারকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার রাতে চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।আটক চয়ন বিশ্বাস ভারতের ২৪ পরগনা জেলার বনগাঁ থানার গোবকনগর গ্রামের নারায়ণ বিশ্বাসের ছেলে।বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার বাকী বিল্লাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,ভারতীয় এক ট্রাক ড্রাইভার ভারত থেকে বিপুল পরিমাণ টাকা এনে বাংলাদেশ চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে পাকা রাস্তার উপর অবস্থান করছে।

এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে চয়নকে আটক করা হয়।পরে তার জুতোর ভিতর বিশেষ কায়দায় লুকানো হুন্ডির দুই লাখ টাকা পাওয়া যায়।আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর