শেরপুর জেলার সদর উপজেলার পরিষদের আয়োজনে ও এডিবির অথায়নে ৪ লাখ টাকা ব্যয়ে শেরপুর সদর উপজেলার ১৪ ইউনিয়নে ৪০ জন শারিরীক প্রতিন্ধীদের মাঝে ২৬ আগস্ট সোমবার দুপুরে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ছানোয়ার হোসেন ছানু উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী জাহিদ হাসান, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবিব, চরশেরপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সূরুজ, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদুজ্জামান, ভাতশালা ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মোঃ আমীর আলী সরকার, কামারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল বারী চাঁন, বলাইয়ের চর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীসহ উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিবন্ধীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এস.আর