সাতক্ষীরার পুরাতন আইনজীবী সমিতির লাইব্রেরী ভাংচুরে বিক্ষোভ মিছিল

১৮৭২ সালে প্রতিষ্ঠিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনের লাইব্ররী ভাংচুর ও তছনছ করার অভিযোগ এনেছছ জেলা আইনজীবী সমিতি।
সোমবার এ বিষয় এক জরুরি সাধারন সভা করে তারা নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা এদিন কলম বিরতি পালন করেন। পরে শহরে বিক্ষোভ মিছিল করে আইনজীবীরা জানিয়েছেন যে বা যারা এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনে সোপর্দ করতে হবে।

সাধারন সভা ও বিক্ষোভ মিছিল করে বক্তারা বলেন, ১৪৮ বছর ধরে দখলে থাকা এই ভবনে এখন আইনজীবী সমিতির লাইব্ররী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। গত ২১ আগস্ট রাতে কে বা কারা এই ভবনের ভিতরের সব আসবাবপত্র ভাংচুর করছে। তালা ভেঙ্গে ভিতরে ঢুকে দরজা জানালা আলমারি শোকজ ভাংচুর ও বইপত্র তছনছ করে গেছে। এমনকি মূল্যবান কাগজপত্রও লন্ডভন্ড করে দিয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্ণিত করার জোর দাবি জানিয়ে তারা বলেন সেখানে রাতভরে পুলিশের লোক পাহারায় থাকে। তা সত্ত্বেও এ ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। তারা জানান এই ভবনে ভেঙ্গে সেখানে সাততলা ভবন নির্মানের সরকারি অনুমোদন পাওয়া গেছে। অথচ সেই সাইনবোর্ডটিও সরিয়ে ফেলেছে রাতের দুর্বত্তরা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকট শাহ আলম বলেন, এই ভবনের জমি নিয়ে পুলিশের সাথে মামলা চলছে। এ মামলায় সমিতি গত ৮ আগস্ট অনুকলে রায়ও পেয়েছে। এর মাত্র দুই সপ্তাহের মধ্যে এমন ঘটনা কেনো ঘটলো তার তদন্ত ও প্রতিকার চান তারা। সাধারন সভা ও বিক্ষোভ মিছিলে তারা এক মাসের আলটিমেটাম দিয়ে বলেন ‘কালেক্টরেট চত্বর জজ আদালত ও জুডিসিয়াল আদালতের মধ্যে যে প্রাচীর দেওয়া হয়েছে তা ভেঙ্গে চলাচলের পথ বের করে দিতে হবে। একই সাথে পুরাতন আইনজীবী সমিতির লাইব্ররী ভবন ভাংচুর ও তছনছের সাথে জড়িতদের আইন সোপর্দ করতে হবে’। এর অন্যথা হলে আইনি লড়াই ছাড়াও আইনজীবীরা কলম ছেড়ে রাজপথে নামতে বাধ্য হবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা, অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট তপন কুমার দাস, অ্যাডভোকেট সরকার যামিনীকান্ত, অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলি, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট আমজাদ হোসেন, অ্যাডভোকেট মো. ইউনুস আলি, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু প্রমূখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর