ঝিনাইগাতীতে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-২

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে খোরশেদ আলম (৩৫) কে পুলিশ গ্রেফতার করেছে। এদিকে একই রাতে ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ শিপন মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত শিপন মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কদুলা গ্রামের তাঁরা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফৌজদারী আপিল মামলা নং ২৭/১৭ মাদক নিয়ন্ত্রণ আইনে খোরশেদ আলমকে নিম্ন আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সে থেকেই খোরশেদ আলম দীর্ঘদিন আত্মগোপনে পলাতক থাকেন। অবশেষে ২৫ আগষ্ট রোববার গভীর রাতে এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর বাস টার্মিনাল এলাকা থেকে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এস.আই) সাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ খোরশেদ আলমকে গ্রেফতার করে।

অপরদিকে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কদুলা গ্রামের তাঁরা মিয়ার ছেলে শিপনকে ১০০ গ্রাম গাঁজা সহ রোববার রাতে আহাম্মদনগর গ্রাম থেকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানার পুলিশ।

২৬ আগষ্ট সোমবার দুপুরে ঝিনাইগাতী থানার পুলিশ সাঁজাপ্রাপ্ত খোরশেদ আলম ও শিপন মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর